ত্রাণ বিতরণে পক্ষপাত করলে ছাড় নয়: দুর্যোগমন্ত্রী

ত্রাণ বিতরণে পক্ষপাত করলে ছাড় নয়: দুর্যোগমন্ত্রী

ফন্ট সাইজ:

ত্রাণ বিতরণে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব, দলীয় বিবেচনা কিংবা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় কোনো রাজনীতি থাকতে পারে না। ত্রাণ বিতরণে অনিয়ম, বৈষম্য বা পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বুধবার চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৩ নম্বর খানখানাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব ঢোমরা এলাকার জলকদরের খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরিদর্শন শেষে খানখানাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন মন্ত্রী। দুর্যোগমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে বৃহত্তর চট্টগ্রাম, সিলেট ও হবিগঞ্জসহ দেশের কয়েকটি জেলায় টানা ভারী বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকার শুরু থেকেই পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ স্থানীয় সংসদ সদস্য মো. জহিরুল ইসলাম, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হক প্রমুখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন