ময়মনসিংহে আলোচিত দলিল লেখক আবু জাকারিয়া মিন্টু হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার আরও ১০ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ৩০ হাজার টাকা জরিমানা ও যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। বুধবার দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মো. ফরিদ খলিফা ও মো. মাসুদ মিয়া। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, আ: মতিন, আব্দুস ছামাদ, মো. মোশারফ হোসেন মোসা, মো. মোফাজ্জল হোসেন মোসা, মো. তোফাজ্জল হোসেন তোফা, মো. নাজমুল মিয়া, মো. মোকলেছুর রহমান, মো. শাহজাহান আকন্দ, মো. আতিকুল, মো. সিদ্দিক মিয়া। তবে মাসুদ মিয়া ও সিদ্দিক মিয়া পলাতক রয়েছেন।
ময়মনসিংহে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন
ময়মনসিংহ প্রতিনিধি
১৬ জুলাই (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
