পুকুরে ভাসছিল স্কুলছাত্রের মরদেহ

ফন্ট সাইজ:

নেত্রকোণার কেন্দুয়ায় নিখোঁজ স্কুলছাত্র জুনাইদ আহমেদের (১৩) মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার বহুলী গ্রামের বাড়ির সামনে একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা। নিহত জুনাইদ উপজেলার বহুলী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ও নওপাড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

জানা যায়, গত মঙ্গলবার বিকালে জুনাইদ নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খুঁজেও তার সন্ধান পাননি। কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন