বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের গোডাঙ্গা খালে মাছ চাষের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকার কৃষক ও ভুক্তভোগীরা। সোমবার দুপুর ১টায় গোডাঙ্গা খালের পাড়ে স্থানীয় ইউপি সদস্য আবু জাফর মিয়ার সভাপতিত্বে ৩ শতাধিক কৃষক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। জানা গেছে, এলাকার প্রভাবশালীরা গোডাঙ্গা সøুইসগেট থেকে ২০ ফুট দূরে ঘনজালের নেট দিয়ে খালের মধ্যে মাছ চাষ শুরু করেছেন। ঘনজালের বেড়া দেয়ায় প্রবাহমান খালের পানি ওঠানামা কমে গেছে। পানি ওঠানামা কমে যাওয়ায় এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ভুক্তভোগী ও কৃষকরা জানান, এই খালের পানি দিয়ে তারা কৃষিকাজসহ পারিবারিক কাজ করে থাকেন ও খালের দুই পাড়ে বসবাসরত পরিবারগুলো পারিবারিক গৃহস্থালির কাজ ও গরু ছাগলের গোসলসহ বিভিন্ন কাজে ব্যবহার করে থাকেন এবং দু’পাড়ে বসবাসরত পরিবারগুলোর মধ্যে অনেকে এই খাল থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকেন। সম্প্রতি সøুইসগেট থেকে ২০ ফুট দূরে ঘনজালের নেট দিয়ে খালের মধ্যে বেড়া দিয়ে মাছ চাষ শুরু করেছেন প্রভাবশালীরা। এতে কৃষকসহ খালের পাড়ের বসবাসরত ভুক্তভোগীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা দ্রুত এই প্রবাহমান খালে মাছ চাষ বন্ধ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানান। স্থানীয় ইউপি সদস্য আবু জাফর মিয়ার সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন ভুক্তভোগী জালাল হাওলাদার, মো. হারুন তালুকদার, আলতাফ হোসেন, সোহরাফ হোসেন, জাহাঙ্গীর হোসেন, মাফিয়া বেগম ও মরিয়ম বেগম প্রমুখ।
আমতলীতে প্রবহমান খালে মাছ চাষ বন্ধ করার দাবিতে মানববন্ধন
আমতলী (বরগুনা) প্রতিনিধি
১৪ জুলাই (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
