শিবচরে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে নেতাকর্মীদের ভিড়

শিবচরে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে নেতাকর্মীদের ভিড়

ফন্ট সাইজ:

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে ঘিরে উচ্ছ্বাসিত শিবচরবাসীও। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এবং ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান নেন স্থানীয় নেতাকর্মীরা। জানা গেছে, ভোরে সড়ক পথে ঢাকা থেকে সরাসরি বরিশাল যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর বরিশালের উদ্দেশ্যে যাওয়াকে ঘিরে শিবচরেও নেতাকর্মীদের মধ্যে বয়ে গেছে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ভোর থেকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বরে অবস্থান নেয় শিবচরের বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা।

অন্যদিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সূর্য নগর বাসস্ট্যান্ডেও উপজেলা বিএনপির নেতাকর্মীরা শুভেচ্ছা জানাতে জড়ো হোন। এছাড়াও, মহাসড়কের ভাঙ্গা পর্যন্ত বিভিন্ন স্থানে নেতাকর্মীরা অবস্থান নেন। জানতে চাইলে স্থানীয় নেতাকর্মীরা জানান,’আমাদের শিবচর হয়ে এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল যাচ্ছেন। আমরা সরাসরি তাকে এক নজর দেখার জন্য মহাসড়কে এসেছি। শিবচর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন ছাড়াও তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকেরাও এসে ভিড় করেছেন।’

উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান বলেন, নেতাকর্মী ছাড়াও সাধারণ সমর্থকদের মধ্যে অন্যরকম আনন্দ বইছে। আমরা সড়ক পথে তাকে শুভেচ্ছা জানাতে এসেছি। সাধারণ মানুষও এসেছে। সবার মধ্যেই অন্যরকম উচ্ছ্বাস দেখা যাচ্ছে।’ শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব মো.সোহেল রানা বলেন,’আমাদের নেতাকর্মীরা আবেগপ্রবণ হয়ে মহাসড়কে এসেছে। প্রধানমন্ত্রী শিবচর হয়ে বরিশাল যাবেন। আমরা তাকে শুভেচ্ছা জানানোর জন্য মহাসড়কে জড়ো হয়েছে। নেতাকর্মী ও সমর্থকদের ভালোবাসা থেকে তারা সবাই এসেছে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন