মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনি ৯০ শতাংশ মৃত।
সোমবার (১৩ জুলাই) ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তাদের কোনো নৌবাহিনী নেই, কোনো বিমানবাহিনী নেই- সব শেষ। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। তাদের নেতাদের সবাইকে হত্যা করা হয়েছে, তাদের সেরা নেতারাও নিহত হয়েছে।
এরপর ট্রাম্প বলেন, আলি খামেনি শেষ। তার ছেলেও ৯০ শতাংশ শেষ। তবে ট্রাম্প তার এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি। তিনি মোজতবা খামেনির অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় আলি খামেনিসহ দেশটির কয়েক ডজন শীর্ষ নেতা ও সামরিক কর্মকর্তা নিহত হন। তবে সেইদিন ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান মোজতবা খামেনি। এরপর তিনি দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন। তবে এরপর থেকে মোজতবা খামেনিকে আর প্রকাশ্যে দেখা যায়নি।
গত সপ্তাহে ইরানে সাতদিন ব্যাপী আলি খামেনির জানাজা ও শোকানুষ্ঠান চলে। এরপর বৃহস্পতিবার খামেনিকে দাফন করা হয়। তবে পিতার জানাজা বা দাফন কোনোটাতেই মোজতবাকে দেখা যায়নি। এনিয়ে তাকে ঘিরে জল্পনা এখন তুঙ্গে।

পারভেজ
১ ঘন্টা আগে90 শতাংশের কোন আইনগত ভিত্তি নেই। ভরতচন্দ্রের কাছে একজোড়া জুতোই যথেষ্ঠ