বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী

বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী

ফন্ট সাইজ:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার নয়টি ইউনিয়নের বন্যাদুগর্ত বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দি রয়েছেন। দেখা দিয়েছে খাদ্যের সংকটও। অনেক মানুষ ঘরবন্দি রয়েছেন। অতিবৃষ্টিতে এলাকার গ্রামীণ সড়ক ও মাটির ঘর ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে অতি কষ্টে দিনাতিপাত করছেন এলাকার মানুষ। তারই ধারাবাহিকতায় তৃতীয় ধাপে উপজেলার নয়টি ইউনিয়নে কয়েকদিনের টানা ভারী বর্ষণের পর থেকে উপজেলা সদর ইউনিয়ন, পদুয়া, আধুনগর, চুনতি। বড়হাতিয়া ও আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন ভাঙন এলাকা পরিদর্শন করেন উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ। বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপি নেতারা।

লোহাগাড়া উপজেলার নয় ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দি রয়েছেন। দেখা দিয়েছে খাদ্যের সংকটও। অনেক মানুষ ঘরবন্দি রয়েছেন। এলাকার গ্রামীণ সড়ক ও মাটির ঘর ভেঙে গেছে। বর্তমানে অতি কস্টে দিনাতিপাত করছে এলাকার মানুষ।
কয়েকদিনের টানা ভারী বর্ষণের পর থেকে উপজেলা সদর ইউনিয়ন, পদুয়া, আধুনগর, আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন ভাঙন এলাকা পরিদর্শন করেন এবং বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক কমিটি সদস্য নাজমুল মোস্তফা আমিন, জেলা বিএনপি আহ্বায়ক কমিটি সদস্য মো. সাজ্জাদুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক কমিটি সদস্য সালাহউদ্দিন চৌধুরী সোহেল, জেলা বিএনপি আহ্বায়ক কমিটি সদস্য মো. ফৌজুল কবির ফজলু, লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এটিএম জাহেদ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. জসিম উদ্দিন, লোহাগাড়া উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সাইদ চৌধুরী টিটু, লোহাগাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সাব্বির আহমদ, বিএনপি নেতা এডভোকেট লিটন। চুনতি ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি নুর মোহাম্মদ শহিদুল্লাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা পেশাজীবী দলের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, দক্ষিণ জেলা পেশাজীবী দলের সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, ইমামুল আবেদীন চৌধুরী রিপন, সিরাজুল ইসলাম, নুরুল আলম আলাউদ্দিন বাচ্চু ও যুবদল নেতা মো. মুসলিম উদ্দিনসহ বিএনপি নেতারা ব্যক্তিগত উদ্যোগে পৃথক পৃথকভাবে এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ সহায়তা ও রান্না করা খাবার তুলে দেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন