মসিকের ৭১ লাখ টাকার চেক বিতরণ

মসিকের ৭১ লাখ টাকার চেক বিতরণ

ফন্ট সাইজ:

২০২৫-২০২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় প্রকল্প বাস্তবায়নের জন্য ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকার অনুকূলে বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ করলেন মসিকের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন। সোমবার সকাল ১১টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে মোট ৭১ লাখ টাকার চেক ৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে বিতরণ করা হয়। বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ৪২টি মসজিদ, ৫টি মন্দির, ১৪টি মাদ্রাসা, ২টি স্কুল, ১টি এতিমখানা এবং ২টি ক্লাব। চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মাননীয় প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।

এ সময় তিনি বলেন, ধর্মীয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে সরকার বিভিন্ন উন্নয়ন কর্মসূচির আওতায় নিয়মিত সহায়তা প্রদান করে আসছে।
বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যবহার করে নির্ধারিত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জনগণের কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। চেক বিতরণ অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ারিং জহুরুল হক, মসিকের নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, স্বাস্থ্য বিভাগের ইনচার্জ ডাক্তার এস কে দেবনাথ, প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন