জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে ইরানের হামলা

জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে ইরানের হামলা

ফন্ট সাইজ:

জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভ্যুলেশনারী গার্ডস করপস (আইআরজিসি) জানিয়েছে তারা ঘাঁটিটিতে মিসাইল এবং ড্রোন হামলা করছে। এতে ঘাঁটিটির একাধিক তেল ও অস্ত্রাগারে আগুন লাগে। আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে এটি ইরানের সৈকত এলাকায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে প্রথম দফার হামলা। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

হরমুজ প্রণালিতে দুটি বাণিজ্যিক জাহাজ আইন লঙ্ঘন করে চলাচল করায় আইআরজিসি নৌবাহিনী সেগুলোকে আটক করার একটি অভিযান চালায়। আর এই অভিযানের জের ধরেই যুক্তরাষ্ট্র নতুন করে ইরানি ঘাঁটিতে আক্রমণ শুরু করে। আইআরজিসি তাদের বিবৃতিতে অভিযোগ করেছে, ওই দুটি বাণিজ্যিক জাহাজ নিজেদের ‘ট্র্যাকিং সিস্টেম বা অবস্থান শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে, সম্পূর্ণ অবৈধভাবে চলাচল করছিল এবং আন্তর্জাতিক নৌ চলাচলের ক্ষেত্রে তীব্র ঝুঁকি তৈরি করেছিল’। মূলত এ কারণেই ইরানের নৌবাহিনী জাহাজ দুটিকে মাঝসমুদ্রে বাধা দেয় ও আটক করার চেষ্টা করে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন