অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায়ের পর জেরুজালেম ও ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি এবং আল-আকসা মসজিদের খতিব শেখ মোহাম্মদ হুসাইনকে আটক করেছে ইসরাইলি বাহিনী।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, জুমার খুতবা প্রদান এবং নামাজে ইমামতি করার পরপরই ইসরাইলি সেনারা শেখ মোহাম্মদ হুসাইনকে আটক করে নিয়ে যায়।
স্থানীয় সূত্র জানিয়েছে, তাকে আটকের পর ইসরাইলি বাহিনী কোথায় নিয়ে গেছে বা কী কারণে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ইসরাইলি কর্তৃপক্ষের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ করা হয়নি।
