কেয়া পায়েল চান আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হোক

তারকার চোখে বিশ্বকাপ

কেয়া পায়েল চান আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হোক

ফন্ট সাইজ:

চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। এই উন্মাদনায় ভাসছেন বিশ্বের ফুটবলপ্রেমীরা। বাদ যাননি তারকারাও। প্রিয় দল, খেলোয়াড় ও এবারের বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন চলতি প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। বরাবরই আর্জেন্টিনা সমর্থক তিনি। এবারের খেলাগুলো প্রাণভরে উপভোগ করছেন। আর্জেন্টিনার খেলার দিন দলটির জার্সি গায়ে চাপিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করছেন নিয়মিত।

দলটির জয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। এরই মধ্যে আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে উঠেছে। পায়েল চান এবারো আর্জেন্টিনা আবার বিশ্বকাপ নিক। তিনি বলেন, আর্জেন্টিনা যে ছন্দে খেলছে সেটা অব্যাহত থাকলে তারাই বিশ্বকাপ নেবে। মেসি যে দুর্দান্ত খেলা খেলছে পুরো বিশ্বকাপেই সেটা থাকুক। তাহলে আর্জেন্টিনাকে কেউ আটকে রাখতে পারবে না। এবারের খেলাগুলো খুব মন দিয়ে দেখছি। বিশেষ করে প্রিয় দল আর্জেন্টিনার।

ব্যস্ততা থাকলেও অন্তত এই দলের খেলা মিস করছি না। মেসি তিন খেলায় ৬ গোল করেছে। প্রতিটি গোল দারুণ উপভোগ করেছি। সামনেও মেসির এই জাদুকরী খেলা অব্যাহত থাকুক। শুধু আমিই নয়, আমার মনে হয় বাংলাদেশে আর্জেন্টিনা সমর্থকদের সংখ্যাই বেশি। বিভিন্ন মাধ্যমে তার প্রমাণ পাই। আমার জোর বিশ্বাস, এবার আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন