মার্কিন রিয়েলিটি শো তারকা ও উদ্যোক্তা কাইলি জেনারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে মামলা করেছেন তার সাবেক ব্যক্তিগত রাঁধুনি। অভিযোগে বলা হয়েছে, উচ্চ ঝুঁঁকিপূর্ণ গর্ভাবস্থার কথা জানানো সত্ত্বেও তাকে দীর্ঘ সময় কাজ করতে বাধ্য করা হয় এবং বৈষম্যমূলক আচরণের শিকার হতে হয়েছে।
যার ফলে তার গর্ভপাতের মতো ঘটনা ঘটে। পরিচয় গোপন রাখা ওই নারী ২০২২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত কাইলির রাঁধুনি হিসেবে দায়িত্ব পালন করেন।
