দক্ষ মানবসম্পদ বিএনপি’র ৩১ দফার অঙ্গীকার: ডা. মাজহার

ফন্ট সাইজ:

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম বলেছেন, জ্ঞানচর্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধান লক্ষ্য হলো দেশপ্রেম। কারিগরি শিক্ষা জাতিকে দক্ষ মানবসম্পদে পরিণত করে। বর্তমান সরকার এবং বিএনপি’র ৩১ দফায় শিক্ষার বিষয়ে দক্ষ মানবসম্পদ গড়ার অঙ্গীকার আছে। গাজীপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের একাদশ ও দ্বাদশবর্ষের ছাত্রছাত্রীর বিদায় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র মহানগর নেতা ও সাবেক থানা সভাপতি কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া, বিশিষ্ট শিল্পপতি মাহফুজুল হক, অধ্যাপক আসাদুজ্জামান আকাশসহ ছাত্রছাত্রীবৃন্দ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন