ফেনীর ফুলগাজীতে কুয়েত প্রবাসীর স্ত্রী বিবি কুলসুম কাজলের হত্যাকারীকে আটক করেছে র্যাব। ঘটনার ৫০ ঘণ্টার মধ্যে মো. আরিফুল ইসলামকে আটক করে ফেনীস্থ র্যাব-৭ এর সদস্যরা। সোমবার দুপুরে র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাহিনীটির ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. মিজানুর রহমান এ তথ্য জানান। এর আগে, সোমবার সকালে ফুলগাজীর উত্তর ধর্মপুর এলাকা থেকে আরিফকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, আরিফ নিহতের দুঃসম্পর্কের ভাগনে। ঋণের টাকা পরিশোধের উদ্দেশ্যে মামির ঘরে ডাকাতি করতে গিয়ে এই হত্যাকাণ্ড ঘটায়। তিন সন্তানের জননী কাজল তার দুই বছরের শিশুসন্তান নাহিমকে নিয়ে নিজ বাড়িতে থাকতেন। গত ২৬শে জুন গভীর রাতে আরিফ মামির ঘরে ডাকাতির পরিকল্পনা করে। সেই অনুযায়ী সে বাড়ির ছাদের সিঁড়িঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে। ঘরের ভেতর মামির সঙ্গে আরিফের ধস্তাধস্তি শুরু হলে, একপর্যায়ে আরিফ তার হাত, পা ও মুখ বেঁধে ধারালো ও ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েন কুলসুম।
ঋণের টাকার জন্য মামিকে হত্যা করে ভাগনে: র্যাব
ফেনী প্রতিনিধি
৩০ জুন (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
