পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) দুইদিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইমার্জিং ফ্রন্টিয়ার্স ইন অ্যাডভান্সড সায়েন্স অ্যান্ড টেকনোলজিস (ইফাস্ট)-২০২৬’ গত রোববার শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালয়েশিয়া পের্লিস (ইউনিম্যাপ) যৌথভাবে আয়োজিত এ হাইব্রিড সম্মেলনে বাংলাদেশসহ ১৩টি দেশের গবেষক, বিজ্ঞানী, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা অংশ নেন। ৩৯টি টেকনিক্যাল সেশনে মোট ৩০৮টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম বলেন, এ ধরনের আন্তর্জাতিক আয়োজন গবেষকদের মধ্যে জ্ঞান বিনিময় ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করবে। ভবিষ্যতেও এ ধরনের সম্মেলনের আয়োজন এবং গবেষণার সুযোগ-সুবিধা সম্প্রসারণে বিশ্ববিদ্যালয় কাজ করবে। উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, এ সম্মেলনে উপস্থাপিত গবেষণা এআই, ন্যানোপ্রযুক্তি, জ্বালানি নিরাপত্তা ও উদ্ভাবনের মতো ক্ষেত্রে সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পর্দা নামলো পাবিপ্রবি’র ইফাস্ট আন্তর্জাতিক সম্মেলনের
স্টাফ রিপোর্টার, পাবনা থেকে
৩০ জুন (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
