সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজারে হার্ডওয়্যারের দোকান থেকে একটি বৃহৎ আকারের অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের সহযোগিতায় বনবিভাগ ও সিপিজি’র সদস্যরা সাপটি উদ্ধার করেন। স্থানীয়রা জানান, নীলডুমুর বাজারের ব্যবসায়ী হারুন তার হার্ডওয়্যারের দোকান খুলেই দোকানের ভেতরে একটি বিশাল আকারের অজগর সাপ দেখতে পান। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী বনকর্মীরা স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করেন। স্থানীয়রা আরও জানান, নীলডুমুর বাজারের মতো জনবহুল এলাকায় অজগর সাপ আগে কখনো দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, নদীর অপর পাড় সুন্দরবন থেকে খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছে অজগরটি। বনবিভাগের কর্মকর্তা ইরফান উদ্দিন জানান, উদ্ধার করা অজগরটি সুস্থ রয়েছে। এটিকে নিরাপদে সুন্দরবনে অবমুক্ত করা হবে।
দোকান থেকে অজগর সাপ উদ্ধার
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
৩০ জুন (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
