নেত্রকোণার পূর্বধলায় নদীতে ভাসমান অবস্থায় নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার হোগলা ইউনিয়নের হাটখলা বাজার সংলগ্ন সেতুর কাছ থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকাবাসী সকালে কালিহরকান্দা নদীতে ভাসমান অবস্থায় এক নবজাতক শিশুর মরদেহ দেখতে পায়। পরে তা থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কালো শার্টে মোড়ানো ইট দিয়ে ফেলে দেয়া নবজাতকের মরদেহ উদ্ধার করে। পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, কে বা কারা নবজাতকের মরদেহ নদীতে ফেলে গেছে, তা এখনো জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
পূর্বধলায় নদী থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
নেত্রকোণা সংবাদদাতা
৩০ জুন (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
