চট্টগ্রামের মিরসরাই জোরারগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড আদর্শ গ্রাম রাস্তার সংস্কারের দোহাই দিয়ে প্রকাশ্যে চলছে পাহাড় কেটে মাটি বিক্রি। কিছুদিন বন্ধ থাকলেও ফের নতুন করে সক্রিয় হচ্ছে পাহাড়ি মাটি বিক্রি সিন্ডিকেট। সম্প্রতি সরজমিন দেখা যায়, উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামে দিনের বেলায় ও রাতে প্রকাশ্যে এস্কেভেটর দিয়ে পাহাড় কেটে সাবাড় করা হচ্ছে। প্রায় ১০ ফুট চওড়া ১০ ফুট উঁচু পাহাড়টি কেটে সমতল ভূমিতে পরিণত করা হচ্ছে। মাটি বিক্রির সাথে জড়িত স্থানীয় নেতা বাদশা অভিযোগ স্বীকার করে বলেন, এলাকাবাসীর সবার স্বাক্ষর নিয়ে ইউনিয়ন নেতৃবৃন্দের পরামর্শে ও উপরের সকল নেতাকে অবহিত করে রাস্তা সংস্কার করছি। মাটি বিক্রি করে সে টাকা দিয়ে ইট বাসাবো এবং রাস্তা সংস্কার এর যাবতীয় কাজে লাগাবো। বনবিভাগের মিরসরাই রেঞ্জের কর্মকর্তা আলআমিন জানান, পাহাড়ের মাটি কাটার খবরে বিট কর্মকর্তাকে পাঠিয়েছি। যে স্থান থেকে পাহাড় কাটা হচ্ছে সেটি বনবিভাগের বাহিরের পাহাড় তাই আমরা কিছু করতে পারিনি। মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, পাহাড় কেটে মাটি বিক্রি করার কারও সুযোগ নেই, শিগগিরই পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান অভিযান পরিচালনা করা হবে। উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার বলেন, পাহাড় কাটার কারও সুযোগ নেই। তথ্য পেলে আমরা অভিযান পরিচালনা করবো।
মিরসরাইয়ে পাহাড় কেটে মাটি বিক্রি, ফের সক্রিয় সিন্ডিকেট চক্র
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
৩০ জুন (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
