দেড় বছর পর মঞ্চে ‘অর্থহীন’

দেড় বছর পর মঞ্চে ‘অর্থহীন’

ফন্ট সাইজ:

দেশের অন্যতম জনপ্রিয় রক ব্যান্ড ‘অর্থহীন’। ব্যান্ডটির প্রতিষ্ঠাতা এবং দলনেতা সাইদুস সালেহীন খালেদ সুমনের অসুস্থতার কারণে দীর্ঘ প্রায় দেড় বছর কোনো কনসার্ট করেনি তারা। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ‘ওভারলোড ফেস্টিভ্যাল’ শিরোনামের একটি মেগা কনসার্ট দিয়ে আবারো মঞ্চে ফিরছে জনপ্রিয় এই ব্যান্ডটি। তাদের সঙ্গে এই কনসার্টে মঞ্চ মাতাবে দেশের আরও ৭টি জনপ্রিয় ব্যান্ড।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১০ই জুলাই রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পুরনো চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘হল অব ফেম’ এ অনুষ্ঠিত হবে এই কনসার্ট। ১০ই জুলাই দুপুর ২টা থেকে শুরু হয়ে কনসার্টটি চলবে রাত ১১টা পর্যন্ত। এই কনসার্টে ‘অর্থহীন’ ছাড়াও পারফর্ম করবে দেশের শীর্ষস্থানীয় ৭টি ব্যান্ড আর্টসেল, ব্ল্যাক, ক্রিপটিক ফেইট, নেমেসিস, পাওয়ারসার্জ, লেভেল ফাইভ এবং রকসল্ট।

ইতিমধ্যেই অনলাইন টিকিটিং প্ল্যাটফরম ‘গেট সেট রক’ এ কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। বর্তমানে ১ হাজার টাকা মূল্যের রেগুলার টিকিট পাওয়া যাচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন