প্রতিটি ইউনিয়নে কৃষিভিত্তিক ক্ষুদ্র ব্যবসা চালু করে কৃষকদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে সরকার বলে জানিয়েছেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শুক্রবার বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় আয়োজিত পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠানে কৃষকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার বদ্ধপরিকর। কৃষির আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে নতুন বাজেটে কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে কৃষিভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা হবে।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওনা আফরিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা আক্তার, কৃষি কর্মকর্তা রেজাউল করীম, উপজেলা বিএনপির (সাবেক) সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল- উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলীমুজ্জামান সেলু, সাংগঠনিক সম্পাদক (সাবেক) শওকত আলী শরীফ, জেলা যুবদলের (সাবেক) যুগ্ম সাধারন সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, যুবনেতা নাজুমুল হুসাইন (রাজু টিপু)সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
