জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারো ফিরছেন এক আবেগঘন গল্প নিয়ে। শুক্রবার প্রকাশ পেয়েছে তার অভিনীত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার। এটি সামাজিক মাধ্যমে শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, সম্পর্ক, জীবন এবং নতুন করে বাঁচার স্বপ্ন নিয়ে হৃদয়ছোঁয়া একটি বার্তা। জীবন কোনোদিনই সরল ছিল না, হবেও না।
তবু সমীকরণ বদলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে চায় মানুষ। এ রকমই সামনে চলার কঠিন দলিল ‘আজও অর্ধাঙ্গিনী’। আগামী ১০ই জুলাই কলকাতায় সিনেমাটি মুক্তি পাবে।
আরও পড়ুন:
‘ছবিতে যা দেখানো হয়েছে, আমার জীবন এমনই’
