পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এ সফরে তার সঙ্গে রয়েছেন- বাবা, মা ও বোন। পবিত্র মক্কা শরীফ থেকে ছবি প্রকাশ করে নিজেই এ খবর জানিয়েছেন অভিনেত্রী। পাশাপাশি ভাগ করে নিয়েছেন কাবা শরীফ প্রথম দেখার আবেগঘন অনুভূতিও।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে মক্কা শরীফের কয়েকটি ছবি পোস্ট করেন ভাবনা। ছবির ক্যাপশনে তিনি ওমরাহ পালনের অভিজ্ঞতা তুলে ধরেন।
আরও পড়ুন:
‘ছবিতে যা দেখানো হয়েছে, আমার জীবন এমনই’
