কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত

কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত

ফন্ট সাইজ:

গোপালগঞ্জের কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় পল্লী উন্নয়ন একাডেমী গোপালগঞ্জ এর পক্ষ থেকে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় পল্লী উন্নয়ন একাডেমী চত্বরে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছ বিতরণ ও একাডেমী চত্বরে গাছের চারা রোপন করা হয়। পল্লী উন্নয়ন একাডেমী গোপালগঞ্জের মহা পরিচালক ডঃ আব্দুল্লাহ আল মামুন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপন কর্মসূচীর উপর গুরুত্ব দিয়ে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন, সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলার লক্ষে বৃক্ষ রোপন ও চারা বিতরণ ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচী বাস্তবায়ন করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২ হাজার শিক্ষার্থীদের মাঝে ৪ হাজার ফলজ গাছের চারা বিতরণ করা হয়। হিরণ পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী অর্ক চক্রবর্তী গাছের চারা হাতে পেয়ে বলেন, কখনো এমন অনুষ্ঠান দেখিনি, আমি একটি ফলজ চারা পেয়ে খুবই আনন্দিত, ধন্যবাদ জানাই পল্লী উন্নয়ন একাডেমীর কর্তৃপক্ষকে। এ সময় অনুষ্ঠানে ডঃ আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া মহাপরিচালক ডঃ মো. আব্দুল মজিদ প্রামানিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পল্লী উন্নয়ন একাডেমী গোপালগঞ্জ এর পরিচালক মো. মাহামুদুন্নবীসহ একাডেমীর বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

এদিকে আরডিএ’র মহাপরিচালক ডক্টর আব্দুল মজিদ উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত থাকতে পারেননি কিন্তু আরডিএ’র অধিকাংশ পরিচালক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন