জাতীয় মহিলা ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন

জাতীয় মহিলা ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন

ফন্ট সাইজ:

লন্ডন সফররত জাতীয় মহিলা ক্রিকেট দলকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট উপহার দিয়েছে লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন। ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও অফিসার মৌমিতা জিনাতের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ।  এসময় তিনি হাইকমিশনকে তাদের অভ্যর্থনা জানানোর জন্য ধন্যবাদ জানান এবং দেশের বাইরে প্রবাসী বাঙালিদের ভালোবাসায় মুগ্ধ ও অনুপ্রাণিত হওয়ার অনুভূতি ব্যক্ত করেন। তিনি তার দলের জন্য দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের দোয়া প্রার্থনা করেন।

ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. এম. নজরুল ইসলাম তার বক্তব্যে বাংলাদেশ নারী ক্রিকেটারদের কঠোর পরিশ্রম এবং দেশপ্রেমের প্রশংসা করেন। বলেন, তারা বাংলাদেশের লাখো কন্যাশিশু ও তরুণীর আত্মবিশ্বাস ও প্রেরণার উৎস। উল্লেখ্য, বাংলাদেশ মহিলা ক্রিকেট দল আগামী রবিবার, ২৮ জুন, ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের পরবর্তী খেলায় অংশগ্রহণ করবে। অনুষ্ঠান শেষে টিমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন