গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে ইতিহাস গড়লো কেপ ভার্দে। পশ্চিম আফ্রিকার উপকূলের ১০টি আগ্নেয় দ্বীপ নিয়ে গঠিত এই ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করলো।
আয়তন ও জনসংখ্যার বিচারে বিশ্বকাপের নকআউটে ওঠা সবচেয়ে ছোট দেশ হিসেবে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছে কেপ ভার্দে। মাত্র আট মাস আগে বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করা ৫৬ বছর বয়সী কোচ বুবিস্তার দল এখন বৈশ্বিক ফুটবলে এক রূপকথার নাম।
কেপ ভার্দের বিশ্বকাপ যাত্রা শুরু হয় দারুণভানে। সাবেক চ্যাম্পিয়ন স্পেনকে গোলশুন্য ড্র'য়ে রুখে দিয়ে। এরপর দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে রোমাঞ্চকর ড্র করে নকআউটের সম্ভাবনা বাঁচিয়ে রাখে তারা। কেপ ভার্দের ভাগ্য তৃতীয় ম্যাচেও পক্ষে ছিল । সৌদি আরবের বিপক্ষে হার এড়ালেই নকআউট নিশ্চিত হতো। আর ঠিক সেটা করে দেখালো কেপ ভার্দে। একই সময়ে অন্য ম্যাচে স্পেন ৪২তম মিনিটে অ্যালেক্স বায়েনার গোলে উরুগুয়েকে হারিয়ে দেয়। আর তাতেই এইচ গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে নকআউটে উঠে গেল ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রটি। তৃতীয় হয়ে বিদায় উরুগুয়ের।
কেপ ভার্দে বিশ্বকাপে টানা ৩ ম্যাচে অপরাজিত। আয়তন ও জনসংখ্যায় নকআউটে ওঠা সবচেয়ে ছোট দেশের রেকর্ডও এখন তাদের। অন্যদিকে সৌদি আরব টানা ৫ ম্যাচে জয়হীন।
আটক সৌদি আরব
ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে
স্পোর্টস ডেস্ক
খেলা
২ ঘন্টা আগে
২৭ জুন (শনিবার), ২০২৬, ৮ঃ৩৯ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
