দেম্বেলের হ্যাটট্রিকে ৪-১ গোলে  নরওয়েকে হারালো ফ্রান্স

সরাসরি

দেম্বেলের হ্যাটট্রিকে ৪-১ গোলে নরওয়েকে হারালো ফ্রান্স

ফন্ট সাইজ:

প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিলো ফ্রান্স। বিশ্বকাপের 'আই' গ্রুপের শেষ ম্যাচে বোস্টনে ৩২ মিনিটে হ্যাটট্রিক করেন উসমান দেম্বেলে। ৭ মিনিটে এমবাপ্পের সহায়তায় প্রথম গোল করেন পিএসজি তারকা।  ২০ মিনিটে একইভাবে দ্বিতীয় গোলও আসে এমবাপ্পের অ্যাসিস্টে। ২১ মিনিটে আসগার্ডের গোলে এক গোল শোধ করে নরওয়ে। তবে মাত্র ১১ মিনিটের মধ্যে চুয়ামেনির পাস থেকে বাঁ পায়ের দুর্দান্ত বাঁকানো শটে হ্যাটট্রিক সম্পন্ন করেন ব্যালন ডি'অরজয়ী দেম্বেলে।


এটি এই বিশ্বকাপের তৃতীয় হ্যাটট্রিক। মেসি ও কানাডার জোনাথন ডেভিডের পর এবার দেম্বেলে। বিশ্বকাপের ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকও।দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি মিস করে নরওয়ে। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে নরওয়ের জালে আরেকটি গোল দেন দুয়ে। ৪-১ গোলের জয় নিয়ে গ্রুপসেরা হয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।


বিস্তারিত আসছে...

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন