রাজধানীর কাঁটাবনে একটি ১৪ তলা আবাসিক ভবনের ১২ তলার দুটি ফ্ল্যাটে লাগা আগুনে ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। পরে রাত ৩টা ৮ মিনিটে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মৃত ব্যক্তিরা হলেন-মো. জনি (২৫) ও মো. আবদুস সালাম (১৯)।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, ‘রাত ১টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় রাত ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তখন সেখান থেকে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
রাজধানীর কাঁটাবনে বহুতল ভবনে আগুন, ২ জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ ঘন্টা আগে
২৭ জুন (শনিবার), ২০২৬, ৮ঃ৫৩ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
