গোলরক্ষকের ভুলের খেসারত দিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিলো উরুগুয়ে। এইচ গ্রুপের শেষ ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে গ্রুপ পর্বেই থামলো দুই বারের বিশ্বচ্যাম্পিয়নদের যাত্রা। ম্যাচ শেষে মাঠেই কান্নায় ভেঙে পড়েন একাধিক উরুগুয়ে খেলোয়াড়। স্টেডিয়াম ছাড়ার সময় নিজেদের দলকে তীব্র হুইসেল ও বিদ্রুপে বিদায় জানান সমর্থকেরা।
ম্যাচের একমাত্র গোলটি আসে ৪২তম মিনিটে। বক্সের ভেতর থেকে অ্যালেক্স বায়েনার শট পুরোপুরি সরাতে ব্যর্থ হন ৪০ বছর বয়সী গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। বল গড়িয়ে যায় জালে। টুর্নামেন্টে এটি ছিল তার তৃতীয় বড় ভুল। কোচ মার্সেলো বিয়েলসা বিরতির সময় মুসলেরাকে তুলে নেন।
গ্রুপ পর্বে তিন ম্যাচের একটিতেও জয় পায়নি উরুগুয়ে। ফিফা র্যাঙ্কিংয়ে ১৯তম অবস্থানে থাকা উরুগুয়ে এই বিশ্বকাপে এখন পর্যন্ত বিদায় নেয়া সর্বোচ্চ র্যাঙ্কিংধারী দল। তৃতীয় স্থান পেয়েও তৃতীয় দলগুলোর মধ্যে সেরা আটে জায়গা না পাওয়ায় তাদের পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ পায়নি তারা।
ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন সাত পয়েন্ট নিয়ে এইচ গ্রুপের শীর্ষে থেকে নকআউট পর্বে উঠেছে। আগামী বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার ইনগেলউডে তারা মুখোমুখি হবে জে গ্রুপের দ্বিতীয় দলের। প্রতিপক্ষ অস্ট্রিয়া অথবা আলজেরিয়া। একই সময়ে অনুষ্ঠিত অপর ম্যাচে কেপ ভার্দে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে তিন পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে থেকে নকআউটে উঠে যায়। উরুগুয়ে ও সৌদি আরব দুই পয়েন্ট করে পেয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ হয়ে বিদায় নিয়েছে।
উরুগুয়ের বিদায় ঘণ্টা বাজালো স্পেন
স্পোর্টস ডেস্ক
খেলা
২ ঘন্টা আগে
২৭ জুন (শনিবার), ২০২৬, ৮ঃ৫০ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
