‘ফাইভ স্টারে’ টিকে রইলো সেনেগালের আশা

‘ফাইভ স্টারে’ টিকে রইলো সেনেগালের আশা

ফন্ট সাইজ:

ইরাককে ৫-০ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রাখলো আফ্রিকার দল সেনেগাল। কানাডার টরন্টো স্টেডিয়ামে ইতিহাস গড়ে তারা। বিশ্বকাপে আফ্রিকা অঞ্চলের কোনো দলের সর্বোচ্চ ব্যবধানের জয় এটি।
ম্যাচের চতুর্থ মিনিটে এগিয়ে যায় সেনেগাল। ইদ্রিসা গুয়ের শটে ডিফ্লেকশনের পর কর্নার থেকে হাবিব দিয়ারার গোলে লিড নেয় দলটি। ১৩ মিনিটে ইরাকের রেবিন সুলাকা সাদিও মানেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ইরাক। সেই সুযোগ ভালোভাবেই কাজে লাগায় সেনেগাল। দ্বিতীয়ার্ধে রীতিমতো গোল উৎসবে মাতে দলটি। ৫৬ মিনিটে লামিন কামারার দুর্দান্ত পাস থেকে ইসমাইলা সার গোল করেন। তিন মিনিট পর বদলি নামা পাপে গুয়ে বাম পায়ে অসাধারণ শটে গোল করেন। ৭১ মিনিটে ম্যাচে নিজের জোড়া পূরণ করেন তিনি। শেষ দিকে ইলিমান এনদিয়ে বক্সের বাইরে থেকে সেনেগালের পঞ্চম গোলটি করেন।
ইসমাইলা সার এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত চার গোল ও পাঁচ অ্যাসিস্ট করেছেন। এবারের বিশ্বকাপ দিয়ে সেনেগালের সর্বোচ্চ গোলদাতা হওয়া এ ফুটবলার আছেন গোল্ডেন বুটের দৌড়ে। সতীর্থ পাপে গুয়ে বিশ্বকাপে বদলি নেমে দুই গোল করা দ্বিতীয় আফ্রিকান খেলোয়াড়। প্রথমজন ক্যামেরুনের কিংবদন্তি রজার মিলা (১৯৯০)। ফ্রান্স ও নরওয়ের কাছে হারের পর গ্রুপ পর্বে তৃতীয় স্থান থেকে শেষ করা সেনেগালের দেখছে শেষ বত্রিশে যাওয়ার স্বপ্ন। গ্রুপগুলোর মধ্যে তৃতীয় সেরা দল হিসেবে পঞ্চম স্থানে রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১লা জুলাই আটলান্টায় ইংল্যান্ডের মুখোমুখি হতে পারে তারা।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন