ভারতের সাবেক রেলমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা মুকুল রায়ের জীবনাবসান

ভারতের সাবেক রেলমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা মুকুল রায়ের জীবনাবসান

ফন্ট সাইজ:

ভারতের সাবেক রেলমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা মুকুল রায় রোববার গভীর রাতে সল্টলেকের একটি হাসপাতালে প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘ দিন ধরেই কিডনি-সহ একাধিক অসুখে ভুগছিলেন তিনি। তার একমাত্র ছেলে সাবেক বিধায়ক শুভ্রাংশু রায়কে রেখে গেছেন। এদিনই হালিশহরের শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

মুকুল রায়ের জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায়, ১৯৫৪ সালের ১৭ এপ্রিল। লেখাপড়াও সেখানে।

এক সময়ে পশ্চিমবঙ্গের রাজনীতির চাণক্য বলে তিনি পরিচিত ছিলেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন ছিলেন। জাতীয় রাজনীতিতেও তিনি প্রভাব ফেলেছিলেন। দল ভাঙানোর রাজনীতিতে তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন বিভিন্ন সময়ে। এক সময়। কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী হয়েছিলেন। পরে হয়েছিলেন রেল মন্ত্রী।

মুকুল রায়ের মৃত্যুতেমৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী থেকে বিরোধী দলনেতা। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সমাজমাধ্যমে লিখেছেন, ওর সহসা প্রয়াণের সংবাদে বিচলিত ও মর্মাহত বোধ করছি। তিনি আমার দীর্ঘ দিনের রাজনৈতিক সহকর্মী ছিলেন, বহু রাজনৈতিক সংগ্রামের সহযোদ্ধা ছিলেন। তার বিদায়ের খবর আমাকে বেদনাহত করেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন