আরএসএস-র ভোল বদল

হিন্দুত্ববাদী রাজনীতি করে না, শক্তিশালী জাতি গঠনে বিশ্বাসী

ফন্ট সাইজ:

ভারতের কট্টর হিন্দুত্ববাদীদের তাত্ত্বিক সংগঠন হিসেবে পরিচিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধানের কথায় ভোলবদলের ইঙ্গিত পাওয়া গেছে। রবিবার সংঘের ১০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ,আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন, সংঘ হিন্দুত্ববাদী রাজনীতি অনুশীলন করে না, বরং এটি ব্যক্তিগত উন্নয়নের মাধ্যমে একটি শক্তিশালী সমাজ এবং জাতি গঠনে বিশ্বাস করে।
সংঘের লক্ষ্য সম্পর্কে তিনি জানিয়েছন, ব্যক্তি উন্নয়নই প্রধান। কারণ কেবল শক্তিশালী ব্যক্তিরাই একটি শক্তিশালী সমাজ ও জাতি গড়ে তুলতে পারে।
তিনি বলেছেন, সংঘের বাস্তবতা বাইরে থেকে বোঝা যায় না। কিছু মানুষ সংঘকে একটি আধাসামরিক সংস্থা, আবার কেউ কেউ একটি পরিষেবা খাতের সংস্থা বলে ভুল করে। কিন্তু আরএসএস হল একটি সামাজিক শক্তি যা এই সীমানা ছাড়িয়ে কাজ করে।
'সংঘ যাত্রা - নতুন দিগন্ত, নতুন মাত্রা' এই প্রতিপাদ্যের উপর বক্তৃতা দিয়ে ভাগবত বলেছেন,
বিশ্ব এখন ভারতকে আবারও নেতৃত্বের ভূমিকায় দেখার আশা করছে। সমাবেশে তিনি সংঘের কর্মকাণ্ডে যোগ দিয়ে সমাজ ও জাতিকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।
যারা ঐক্যবদ্ধ হওয়ার জন্য কাজ করে তারাই কেবল হিন্দু উল্লেখ করে তিনি বলেছেন, মাতৃভূমির প্রতি ভক্তি অপরিহার্য। বিশ্ব সত্যের চেয়ে ক্ষমতা বেশি বোঝে; তাই, ক্ষমতা অর্জন অপরিহার্য, তবে এর ব্যবহার নিয়ন্ত্রণ করা উচিত।
নারীদের ভূমিকা সম্পর্কে ভাগবত বলেন, তারা সম্পূর্ণ স্বাধীন এবং প্রশাসনে তাদের অংশগ্রহণ ৫০ শতাংশ হওয়া উচিত, ৩৩ শতাংশের মধ্যে সীমাবদ্ধ নয়।

W. Islam

৪ মাস আগে

১০০ বছর পর বোধদ্বয় হলো তাহলে। এটা কথার কথা বলেছে না বাস্তবে লালন করবে।

মন্তব্য করুন