শিশুদের ডেঙ্গু জ্বর: সচেতনতা ও করণীয়

শিশুদের ডেঙ্গু জ্বর: সচেতনতা ও করণীয়

ফন্ট সাইজ:

ডেঙ্গু একটি ভাইরাস জনিত রোগ, যা Dengue Virus দ্বারা হয়। এটি মূলত Adees aegypti মশার মাধ্যমে ছড়ায়। বর্ষাকালে জমে থাকা পরিষ্কার পানিতে এই মশার বংশবিস্তার বেশি হয়। শিশুদের ক্ষেত্রে দ্রুত জটিলতা তৈরি হতে পারে, তাই শুরু থেকেই সতর্ক থাকা জরুরি।
রোগ ছড়ানোর উপায়
আক্রান্ত ব্যক্তিকে এডিস মশা কামড় দিলে, মশা এই ভাইরাস বহন করে। সাধারণত সকালে ও বিকালে এডিস মশা বেশি কামড়ায় এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে সরাসরি ডেঙ্গু ছড়ায় না

ডেঙ্গুর ক্লিনিক্যাল লক্ষণ:
হঠাৎ উচ্চমাত্রার জ্বর
মাথাব্যথা
চোখের পিছনে ব্যথা
শরীর ও জয়েন্টে ব্যথা
বমি বা বমিভাব
দুর্বলতা ও খাওয়ায় অনীহা
পেটে ব্যথা
ত্বকে লাল দ্বাগ বা র‍্যাশ
কিছু কিছু ক্ষেত্রে নাক/মাড়ি দিয়ে রক্ত পড়া

আরও পড়ুন:
Measles (হাম)

বিপদ সংকেতঃ
নিচের লক্ষণগুলো দেখা দিলে দ্রুত হাসপাতালে নিতে হবে-
বারবার বমি
অস্থিরতা বা অতিরিক্ত ঘুমঘুম ভাব
তীব্র পেটব্যথা
শ্বাসকষ্ট
প্রস্রাব কমে যাওয়া
ঠান্ডা হয়ে যাওয়া: হাত-পা
খেতে না পারা
খিঁচুনি হলে
জ্বর কমে যাবার পর শিশুর অবস্থা খারাপ হওয়া

প্রাথমিক পরীক্ষা:
জ্বরের ৭২ ঘণ্টার মধ্যে = CBC, Dengue NS1 antigen
জ্বরের ৫ ম দিনে প্রয়োজনে = Dengue Antibody
প্রয়োজনে = Livere function test, S. albumin, Chest X-ray,

চিকিৎসা:
পর্যাপ্ত পানি, স্যালাইন ও তরল খাবার
জ্বরের জন্য paracetamol
পর্যাপ্ত বিশ্রাম

গুরুত্বর ক্ষেত্রে: IV Fluid দিতে হয়
দেওয়া যাবেনা =
Ibuprofen, Aspirin ব্যবহার নিষেধ
প্রয়োজনের অতিরিক্ত IV fluid / খুব দ্রুত শিরায় Fluid দেওয়া যাবেনা
প্রয়োজন ছাড়া ব্লাড ট্রান্সফিউশন এবং steroid ঔষধ।

Dengue Shock এর লক্ষণ ও জরুরি ব্যবস্থপনাঃ
→ রক্তচাপ কমে যাওয়া
→ হাত-পা ঠান্ডা,
→ দ্রুত দুর্বল,

→ Pulse খুঁজে না পাওয়া
→ অস্থিরতা বা জ্ঞান হারানো

জরুরী ব্যবস্থাপনা
দ্রুত হাসপাতালে এনে IV Finid, অক্সিজেন, Vital monitoring এবং প্রয়োজন অনুযায়ী ICU Support দিতে হয়।

প্রতিরোধ:
জমে থাকা পানি পরিষ্কার রাখা
মশারি ব্যবহার
ফুলহাতা জামা পরানো
বাসা ও আশপাশ পরিষ্কার রাখা
মশা নিধন কার্যক্রম জোরদার করা

লেখক
ডা. ইসমাত জাহান ফেরদৌসী
শিশু রোগ বিশেষজ্ঞ
চেম্বার: আলোক মাদার এন্ড চাইল্ড কেয়ার, মিরপুর-৬
হটলাইন: ১০৬৭২, ০৯৬১০১০০৯৯৯

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন