পুরো লেবানন পুড়িয়ে দেয়ার হুঁশিয়ারি ইসরাইলের

পুরো লেবানন পুড়িয়ে দেয়ার হুঁশিয়ারি ইসরাইলের

ফন্ট সাইজ:

লেবাননে হিজবুল্লাহর একটি বিস্ফোরক ডিভাইস হামলায় চারজন ইসরাইলি সেনা নিহতের পর ইসরাইলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ইসরাইলি মায়ের এক ফোঁটা কান্নার বদলে লেবাননের হাজারো মা কাঁদা উচিত। তিনি বলেন, পুরো লেবাননকে পুড়িয়ে দেয়া উচিত।

বেন-গভির দীর্ঘদিন ধরেই লেবাননের বিরুদ্ধে আরও কঠোর সামরিক অভিযান এবং এমনকি রাজধানী বৈরুতেও হামলা জোরদারের পক্ষে অবস্থান নিয়ে আসছেন।

এ ছাড়া ইসরাইলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচও হামলার নিন্দা জানিয়ে কঠোর প্রতিক্রিয়ার আহ্বান জানিয়েছেন। তিনি এক্সে লিখেছেন, এটি একটি কঠিন সকাল এবং আগুন দিয়ে জবাব দেয়ার সময় এসেছে। তার ভাষায়, নরকের দরজা খুলে দেয়া উচিত।

ইসরাইলি বাহিনী বর্তমানে দক্ষিণ লেবাননের একটি বিস্তৃত অংশ নিয়ন্ত্রণ করছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের কোনো ইঙ্গিত দেননি।

হামলা ও পাল্টা হুঁশিয়ারির এই পরিস্থিতিতে লেবানন-ইসরাইল সীমান্তে উত্তেজনা আরও বেড়ে গেছে।
গত বুধবার ১৪ দফার একটি প্রাথমিক চুক্তির (সমঝোতা স্মারক) মাধ্যমে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ আরও অন্তত ৬০ দিন বৃদ্ধি করেছে। এই চুক্তির মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত রয়েছে।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, লেবাননে যেকোনো ধরনের হামলা বা দেশটিতে ইসরাইলি সেনার উপস্থিতি যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী চুক্তির লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

তবে নেতানিয়াহু জানিয়েছে, তারা লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না এবং হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চলবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন