‘আর্জেন্টিনাই বিশ্বকাপ নেবে’

তারকার চোখে বিশ্বকাপ

‘আর্জেন্টিনাই বিশ্বকাপ নেবে’

ফন্ট সাইজ:

চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। এই উন্মাদনায় ভাসছেন বিশ্বের ফুটবলপ্রেমীরা। বাদ যাননি তারকারাও। প্রিয় দল, খেলোয়াড় ও এবারের বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন সংগীতশিল্পী ঝিলিক। তিনি আর্জেন্টিনার বড় সমর্থক। এমনকি পরিবারের সবাইও এ দলটির ভক্ত। প্রথম ম্যাচ জয়ের আনন্দে এখনো উচ্ছ্বসিত তিনি। ঝিলিক বলেন, প্রথম ম্যাচেই ৩-০ গোলে আলজেরিয়ার বিপক্ষে বড় জয় পেয়েছে প্রিয় আর্জেন্টিনা। প্রথম

ম্যাচেই মেসির জাদু প্রাণভোরে উপভোগ করলাম। অবিশ্বাস্য হলেও সত্যি যে ৩টি গোলই গ্রেট মেসি দিয়েছে। গতকাল আর্জেন্টিনার খেলার প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি।

আলজেরিয়াকে একদমই সুযোগ দেয়নি আর্জেন্টিনা। অনেক আগেই প্রস্তুতি নিয়ে রেখেছিলাম প্রথম খেলাটি আয়োজন করে দেখবো প্রিয় দলের। আমি মনে করি প্রথম ম্যাচে যে খেলা দেখিয়েছে এবার আর্জেন্টিনাই বিশ্বকাপ নেবে। মেসি পুরো বিশ্বকাপ জুড়ে এমন খেলা অব্যাহত থাকলে এই আর্জেন্টিনাকে কেউ আটকে রাখতে পারবে না। বিশ্বকাপের প্রতিটি খেলাই দেখার চেষ্টা করছি এবার। বিশেষ করে আর্জেন্টিনার সব খেলা ইনশাআল্লাহ্‌ দেখবো। সবমিলিয়ে পরিবার, বন্ধুদের সঙ্গে দারুণ উপভোগ করছি এবারের বিশ্বকাপ।





কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন