বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের সমর্থক প্রধানমন্ত্রী তারেক রহমান। গত মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
বিশ্বকাপে আপনি কোন দলের সমর্থক- এমন প্রশ্নের জবাবে সরাসরি উত্তর দেননি প্রধানমন্ত্রী। তবে হাসতে হাসতে প্রধানমন্ত্রী বলেন, আমি দীর্ঘদিন একটি দেশে ছিলাম, বুঝতেই পারছেন।
দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫শে ডিসেম্বর দেশে ফেরেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। পরে গত ১২ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিএনপি জয় পায়। এরপর প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তিনি।
