উন্নয়নের সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে আন্তরিকভাবে কাজ করছে জেলা পরিষদ: প্রিন্স

উন্নয়নের সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে আন্তরিকভাবে কাজ করছে জেলা পরিষদ: প্রিন্স

ফন্ট সাইজ:

ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জনগণের প্রত্যাশা ও চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম পরিচালনা শুরু হয়েছে। অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে এবং জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও উন্নয়নের সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে পরিষদ আন্তরিকভাবে কাজ করছে। রোববার জেলা পরিষদের মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ময়মনসিংহ জেলা পরিষদের জয়নুল আবেদীন সভা কক্ষে অনুষ্ঠিত সভায় ২০২৫-২৬ অর্থ বছরের এডিপি সাধারণ এবং রাজস্ব খাতে প্রকল্প গ্রহণ, অন্যান্য প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, বৃক্ষরোপন এবং ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

প্রিন্স বলেন, ২০২৫-২৬ অর্থবছরে জেলা পরিষদের উন্নয়ন পরিকল্পনায় সড়ক, সেতু, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্প বাস্তবায়নকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা পরিষদের এই মাসিক সভায় পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ কামরুল হুদা, স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক উম্মে হাবিবা মীরা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ময়মনসিংহ জেলা পরিষদের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন