সালথায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সালথায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ফন্ট সাইজ:

ফরিদপুরের সালথায় মো. খায়রুজ্জামান বাবু মোল্যা (৪৮) নামে এক ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। ‎সোমবার বিকেলে উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ। গ্রেপ্তার বাবু সোনাপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন বলে জানা যায়।

সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান মানবজমিনকে বলেন, গ্রেপ্তারকৃত বাবুর বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরকদ্রব্য আইনের একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আইনী প্রক্রিয়া শেষে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন