যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি সোমঝোতাকে স্বাগত জানালেন মোদি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি সোমঝোতাকে স্বাগত জানালেন মোদি

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি সোমঝোতাকে যুগান্তকারী অগ্রগতি আখ্যা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার পশ্চিম এশিয়ার সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ভারত আশা করে যে এই চুক্তিটি এই অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে এবং বৈশ্বিক বাণিজ্য পথগুলোকে সুরক্ষিত করবে। এক্স হ্যান্ডেলে এক পোস্টে প্রধানমন্ত্রী মোদি বলেন, এই সংঘাত বিশ্বজুড়ে গুরুতর অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি করেছে এবং বেশ কয়েকটি দেশে প্রাণহানির কারণ হয়েছে।

তিনি বলেছেন, ভারত আশা করে যে এই সমঝোতার বাস্তবায়ন এই অঞ্চলে শান্তি আনতে এবং গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলোতে বাণিজ্যের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সাহায্য করবে।

এই সমঝোতার বাস্তবায়ন যে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং নৌচলাচল ও বাণিজ্যের স্বাধীনতা নিশ্চিত করতে সাহায্য করবে বলে মোদি মনে করেন।
তিনি আরও আশা প্রকাশ করেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে অবশিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা একটি স্থায়ী নিষ্পত্তিতে পরিণত হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন