জার্মানির শুরুর একাদশে নয়্যার, নেই রুডিগার

জার্মানির শুরুর একাদশে নয়্যার, নেই রুডিগার

ফন্ট সাইজ:

এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে রাত ১১টায় নবাগত নবাগত কুরাসাওয়ের মুখোমুখি হচ্ছে চারবারের চ্যাম্পিয়ন জার্মানি। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে শুরু হওয়া এই ম্যাচে কোচ জুলিয়ান নাগেলসম্যানের একাদশে দেখা দিয়েছে বড় চমক। ইনজুরি কাটিয় ম্যানুয়েল নয়্যার গোলপোস্টের নিচে ফিরলেও, শুরুর একাদশে জায়গা পাননি ডিফেন্ডার অ্যান্তোনি রুডিগার। রক্ষণভাগের নেতৃত্বে রুডিগারের পরিবর্তে কোচ ভরসা রেখেছেন জোনাথন তাহ ও নিকো স্লোটারবেকের ওপর। এছাড়া ফুলব্যাকে দেখা যাবে জশুয়া কিমিখ ও নাথানিয়েল ব্রাউনকে।
মাঝমাঠের অভিজ্ঞ লিয়ন গোরেৎজকা ও অ্যাঞ্জেলো স্টিলারকে একাদশে না রেখে বায়ার্ন মিউনিখের আলেকজান্ডার পাভলোভিচ এবং বরুশিয়া ডর্টমুন্ডের ফেলিক্স এনমেচার ওপর আস্থা রেখেছেন কোচ। আক্রমণভাগে নিয়মিত মুখ লেরয় সানে, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভিরৎজ ও কাই হাভার্টজই থাকছেন জার্মানির ভরসা হয়ে।


জার্মানির শুরুর একাদশ: ম্যানুয়েল নয়্যার, জশুয়া কিমিখ, জোনাথন তাহ, নিকো স্লোটারবেক, নাথানিয়েল ব্রাউন, আলেকজান্ডার পাভলোভিচ, ফেলিক্স এনমেচা, লেরয় সানে, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভিরৎজ ও কাই হাভার্টজ।
কুরাসাওয়ের শুরুর একাদশ: ইলোয় রুম, ডেভেরন ফনভিল, আরমান্দো ওবিস্পো, রিচেলি বাজোর, শেরেল ফ্লোরেনাস, লিয়ান্দ্রো বাকুনা, লিভানো কোমেনেন্সিয়া, জুনিনহো বাকুনা, তাহিত চং, সোনজে হ্যানসেন ও জুরগেন লোকাডিয়া।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন