নরসিংদী নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন

ফন্ট সাইজ:

নরসিংদী জেলায় ‘নরসিংদী মেডিকেল কলেজ’ নির্মাণের অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গতকাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় নরসিংদী জেলায় ‘নরসিংদী মেডিকেল কলেজ’ প্রতিষ্ঠার সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। জানা গেছে, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের এলাকায় (নরসিংদী-৪) নতুন এই মেডিকেল কলেজটি চালু হলে এটি নরসিংদী ও আশপাশের জেলার শিক্ষার্থীদের চিকিৎসা শিক্ষার সুযোগ বাড়বে। সেই সঙ্গে এ অঞ্চলের স্বাস্থ্যসেবা অবকাঠামো উন্নয়নেও হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন