সিলেট মহানগর বিএনপি’র যুগ্ম- সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মতিউল বারী চৌধুরী খুরশেদ বলেছেন, সাংবাদিকরা জাতির দর্পন। তারা নিজেরা ত্যাগ স্বীকার ও দিনরাত একাকার করে সমাজের কল্যাণে কাজ করেন। সিলেট নগরীর শেখঘাট ভাঙ্গাটিকর এলাকায় অসুস্থ সিনিয়র সাংবাদিক, দৈনিক শুভ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও সিলেট প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. ফয়ছল আলমকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। চিকিৎসা গ্রহণ করতে গিয়ে সমপ্রতি একাধিক হাসপাতালে সাংবাদিকরা হয়রানির মুখে পড়েছেন, যা কোনোভাবেই কাম্য নয়।
এরকম ঘটনা যাতে আর না ঘটে সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন সিনিয়র সাংবাদিক মতিউল বারী চৌধুরী খরুশেদ। এ সময় তার সঙ্গে ছিলেন সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক একাত্তরের কথার বার্তা সম্পাদক মিসবাহ উদ্দীন আহমদ, সিলেট পেশাজীবী পরিষদের নেতা ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক জামিল আহমদ। তারা অসুস্থ সাংবাদিক মো. ফয়ছল আলমের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
