বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর যুবদল। শুক্রবার বিকালে নগরীর মুরাদপুর সিরাজ শপিং কমপ্লেঙের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে। পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য ও পাঁচলাইশ থানা যুবদলের সাবেক সদস্য সচিব শেখ রাসেল। আনন্দ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর যুবদল এবং পাঁচলাইশ থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আরও উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর যুবদলের নেতা রমজান আলী, আসাদ খান সুমন, মো. ইউসুফ, আবদুর শুক্কুর রাজা, মো. নাসির, মো. সুমন, হাসান মুরাদ জনি, অপু দাশ প্রমুখ। সভাপতির বক্তব্যে শেখ রাসেল বলেন, যুবদলের সভাপতি হিসেবে আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক হিসেবে নূরুল ইসলাম নয়নকে নিয়ে ঘোষিত ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি সংগঠনের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে। এই কমিটি ঘোষণার জন্য বিএনপি’র চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানান তিনি। সমাবেশে বক্তারা যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়নসহ কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানান। বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে যুবদল আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী রাজনৈতিক সংগঠন হিসেবে ভূমিকা রাখবে।
