এক বছরের মধ্যে জিসিসি হবে গ্রিন সিটি: সিটি প্রশাসক

ফন্ট সাইজ:

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে গাজীপুর সিটি করপোরেশন নিম গাছের প্রাধান্য রেখে ফলজ ও বনজ বিভিন্ন ধরনের ৫০ হাজার গাছের চারা রোপণ করবে। আগামী এক বছরের মধ্যে গাজীপুর সিটি গ্রিন সিটি হবে বলে আশা করেছেন সিটির প্রশাসক ও মহানগর বিএনপি’র সভাপতি শওকত হোসেন সরকার। তিনি রোববার সকালে নগরীর মাস্টার বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে এসব কথা বলেছেন।
এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, মহানগর বিএনপি নেতা এডভোকেট আব্দুস সালামসহ সিটির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ কর্মসূচির উদ্বোধন করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন