ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ

ফন্ট সাইজ:

নতুন সেনাপ্রধানের (চিফ অফ আর্মি স্টাফ) নাম ঘোষণা করেছে ভারত সরকার। শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর উত্তরসূরি হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ। বর্তমানে তিনি সেনাবাহিনীর উপ-সেনাপ্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন। আগামী ৩০শে জুন তিনি সেনাপ্রধান পদে আসীন হবেন। তার মেয়াদ শেষ হবে ৩১ অগস্ট ২০২৮ সালে।

প্রায় চার দশকব্যাপী এক গৌরবময় সামরিক জীবনে ধীরাজ শেঠ অপারেশনাল, কৌশলগত, সক্ষমতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন। ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ সক্ষমতা ও দীর্ঘমেয়াদী রূপান্তরে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। সেনাবাহিনীর আধুনিকীকরণে তার অবদানের জন্য তিনি ব্যাপকভাবে স্বীকৃত। উদীয়মান প্রযুক্তি এবং ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের অপরিহার্যতার সাথে অপারেশনাল প্রয়োজনীয়তার সমন্বয় সাধনে লেফটেন্যান্ট জেনারেল শেঠের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি জম্মু ও কাশ্মীরে একটি সাঁজোয়া রেজিমেন্ট, একটি সাঁজোয়া ব্রিগেড এবং একটি বিদ্রোহ দমনকারী বাহিনীর নেতৃত্ব দিয়েছেন। লেফটেন্যান্ট জেনারেল হিসেবে তিনি ভারতীয় সেনাবাহিনীর অন্যতম শীর্ষ আক্রমণকারী ইউনিট সুদর্শন চক্র কোরেরও নেতৃত্ব দেন। পরবর্তীতে তিনি দিল্লি এলাকার জেনারেল অফিসার কমান্ডিং হিসেবে দায়িত্ব পালন করেন এবং গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক সামরিক অভিযান ও আনুষ্ঠানিক দায়িত্ব তদারকি করেন। আর্মি কমান্ডার পদে উন্নীত হওয়ার পর, লেফটেন্যান্ট জেনারেল শেঠ দক্ষিণ-পশ্চিম কমান্ড এবং দক্ষিণ কমান্ডের নেতৃত্ব দেন এবং দুই বছরেরও বেশি সময় ধরে দুটি অপারেশনাল আর্মি কমান্ডের নেতৃত্ব দেয়ার ও গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র জুড়ে কৌশলগত তদারকি প্রদানের বিরল সম্মান অর্জন করেন।

Dr.Harun Ur Rashid

১ মাস আগে

Kono Field Marshal nai ekhono hoinai

মন্তব্য করুন