ত্রিশালে সরকারি রাস্তা দখল করে মৎস্য খামার নির্মাণের অভিযোগ

ত্রিশালে সরকারি রাস্তা দখল করে মৎস্য খামার নির্মাণের অভিযোগ

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ত্রিশালে সরকারি রাস্তা দখল করে মৎস্য খামার নির্মাণের অভিযোগে লুৎফর রহমান মিলন (৩৫) নামে একজনকে দেড় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়। পরে সাজাপ্রাপ্ত আসামিকে সাজা পরোয়ানামূলে ত্রিশাল থানার ওসি’র মাধ্যমে ময়মনসিংহ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গত বুধবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। জানা যায়, সরকারি রাস্তা দখল করে মৎস্য খামার তৈরি করার ঘটনায় বৈলর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা অভিযুক্তের বিরুদ্ধে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে পরিচালিত মোবাইল কোর্টে অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করলে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন, সরকারি রাস্তা বা সরকারি জমি অবৈধভাবে দখল এবং ক্ষতিসাধনের বিরুদ্ধে জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন