যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বৃহস্পতিবার হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে শুধু জর্ডানেই ২০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানি বাহিনী। গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। দেশটি জোর দিয়ে বলেছে, আঞ্চলিক উত্তেজনার মধ্যে আমাদের বাহিনী সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতির মধ্যে রয়েছে।
এক বিবৃতিতে জর্ডানের সেনাবাহিনী বলেছে, ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। এ ছাড়া দেশটির বাহিনী বলেছে, পুরো অঞ্চলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং কোনো পক্ষকেই জর্ডানের আকাশসীমা লঙ্ঘন করতে দেয়া হবে না।
আরও পড়ুন:
কংগ্রেসে ‘ফিরছেন না’ মমতা
