টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে হারের পর থেকে সমালোচনার ঝড় বইছে পাকিস্তানে। গ্রুপ পর্বের ম্যাচটিতে অসহায় আত্মসমর্পণের পর দলের কয়েকজন ক্রিকেটারকে এক হাত নেন পাকিস্তানের সাবেকরা। সেসবের কড়া প্রতিক্রিয়া জানিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে শাদাব খান। ঘরোয়া ক্রিকেট না খেলেই জাতীয় দলে সুযোগ পাওয়া এ তারকা অলরাউন্ডারকে মাঠে জবাব দেয়ার পরামর্শ দিলেন তারই পূর্বসূরি শহীদ আফ্রিদি।
গত রোববার ভারতের বিপক্ষে ১৭৫ রান তাড়া করে ৬১ রানে হার দেকে পাকিস্তান। ম্যাচটির পর খলোয়াড়দের কড়া সমালোচনা করেন পাকিস্তানের সাবেকরা। এমনকি নিজের জামাতা শাহীন শাহ আফ্রিদিকেও ছাড়েননি দলটির কিংবদন্তি অধিনায়ক শহীদ আফ্রিদি। গ্রুপর্বের নিজেদের শেষ ম্যাচে নামিবিয়াকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করে পাকিস্তান। এরপর পাল্টা তির ছুঁড়ে শাদাব মন্তব্য করেন, এ প্রজন্ম একবার হলেও ভারতকে বিশ্বকাপে হারিয়েছে, সাবেকরা তো একবারও পারেনি। শাদাব ভুল কিছু বলেননি। ওয়ানডে বিশ্বকাপে ৮ ম্যাচ খেলে এখনও জয়হীন পাকিস্তান। অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯ ম্যাচের মধ্যে ভারতের বিপক্ষে তাদের জয় স্রেফ ২০২১ বিশ্বকাপের একটি ম্যাচেই। সেবার ১০ উইকেটে দাপুটে জয় তুলে নেয় ম্যান ইন গ্রিনরা। শাদাবের উত্তর মেনে নিয়ে এবার আফ্রিদি বললেন, তারা ভারতের সঙ্গে বিশ্বমঞ্চে না পারলেও বড় ম্যাচে পারফর্মেন্স উপহার দিয়েছেন। দলের বর্তমান অলরাউন্ডারকে তেমন কিছু করে দেখানোর পরামর্শ দিয়ে আফ্রিদি বলেন, ‘ও ছেলে ভালো। এমনিতে সবসময় আমাদের সম্মান দিয়েই কথা বলে। আমাদের সময় যখন মানুষ সমালোচনা করতো, আমরা তখন মাঠে পারফর্ম করেই জবাব দিতাম। ছোট দলের বিপক্ষে নয়, বড় দলের বিপক্ষেই পারফর্ম করতাম। তাই শাদাব, আপনিও পারফরম্যান্স দেখান!
৪৮ বছর বয়সী সাবেক অলরাউন্ডার বলেন, ‘আমরা তোমার কঠিন সময়ে পাশে থেকেছি। ঘরোয়া ক্রিকেট না খেলেও জাতীয় দলে এসেছো। আমাদেরকে উত্তর দিতে চাইলে মাঠে পারফরম্যান্স করে উত্তর দাও। পারফর্ম করে বিশ্বকাপ শেষ হতে দাও, আমরা চুপ করে যাবো।’
শাদাব যে সাবেকদের কথা বলেছেন, সেখানে তার শ্বশুর, অফ স্পিনার সাকলাইন মুশতাকও আছেন। সেটি মনে করিয়ে দিয়ে আফ্রিদি বলেন, ‘নিজের শ্বশুরকে নিয়ে এমন কথা বলা তার উচিত হয়নি। সাকলাইন যে ধরনের ম্যাচ উইনার ছিল, এমন ১০টি শাদাব তার পকেটে থাকতো। নব্বইয়ের দশকে তদবির করে দলে সুযোগ পাওয়া যেতো না, শুধু পারফরম্যান্সের ভিত্তিতে দল গঠন করা হতো।’
আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার এইট যাত্রা শুরু করবে পাকিস্তান। গ্রুপ ২-এ তাদের বাকি দুই প্রতিপক্ষ ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।
মুখে নয়, শাদাবকে মাঠে পারফর্মেন্স দেখাতে বললেন আফ্রিদি
স্পোর্টস ডেস্ক
২১ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
