গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬১৩। এ সময়ে ১১৭ নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত এবং ৯১৫ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ হিসাব শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর মাঝে হামের উপসর্গ ছিল। এর মধ্যে ঢাকা বিভাগে দু’জন ও সিলেটে একজন রয়েছে। এ সময়ে সারা দেশে ১১৭ নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৬২০ জন। একই সময়ে ৯১৫ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ হাজার ৭৯১ জনে। এখন পর্যন্ত হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯১। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫২২ জন।
