নবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক শোভাযাত্রা

ফন্ট সাইজ:

ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে ঢাকার নবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে শোভাযাত্রা ও আলোচনা সভা। শনিবার বেলা সাড়ে ১১টায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে একটি জনসচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এতে অংশ নেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস এম সাখাওয়াত হোসেন, মেডিকেল অফিসার ডা. হরগোবিন্দ সরকার অনুপ, ডা. সামসুল ইসলাম, ডা. মেজবাহ উদ্দিন, উপজেলা বেসরকারি ক্লিনিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক ও নার্সরা। এ সময় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি, অফিস-আদালত ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন