ময়মনসিংহের ফুলপুরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে আয়োজিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ। অভিযান কর্মসূচিতে র্যালি, মশকনিধন ও এডিস মশার লার্ভা ধ্বংসে ওষুধ ছিটানো হয়। সেইসঙ্গে ফুলপুর পৌর শহরের বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, উপজেলা জামায়াতের আমীর গোলাম কিবরিয়া, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আজহারুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন, ফুলপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মাহমুদুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা কামরুল হকসহ অনেকে।
